রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

শীলকূপে ৬০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণের চাল বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার হিসেবে ৬০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শীলকূপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া এ বিতরণ কার্যক্রম বিকেলে শেষ হয়। সাম্প্রতিক অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি এ খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ইউনিয়ন ও বাঁশখালী পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পরিস্থিতি তদারকির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তারা উপজেলা কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ নুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অরুণ জয় ধর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইউনূস, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুর রহিম, সেক্রেটারি মো. রবিউল আলম, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার, ফিরোজ সিকদার, মো. ইউসুফ, সাবেক ছাত্রনেতা রিয়াজুল হকসহ গ্রাম পুলিশ সদস্যরা।

এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের এ ধরনের সহায়তা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews