বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীর বন্যার্ত এক হাজার পরিবারের পাশে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১। প্রতিষ্ঠানটির উদ্যোগে উপজেলার কাথারিয়া, বাহারছড়া ও সরল ইউনিয়নের পানিবন্দি এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর নির্বাহী প্রকৌশলী মো. নারিফুর রহমান, ডিজিএম (কারিগরি) রিপন কুমার দাম, ডিজিএম মো. আতিকুর রহমান, এলাকা পরিচালক মো. কাছিম আলী, এজিএম (ওএন্ডএম) মো. সালেকুর রহমান, ডালিম কুমার, সহকারী প্রকৌশলী মো. সাহেদ ইকবালসহ সমিতির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, দুর্যোগকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। বৈরী আবহাওয়া ও ঝড়-বৃষ্টির মধ্যেও বিদ্যুৎ সেবা সচল রাখার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews