বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে খুলশী ক্লাব, ৬ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে খুলশী ক্লাব লিমিটেড। ক্লাবের উদ্যোগে উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকার অসহায় পরিবারের মাঝে মোট ৬ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে বাঁশখালীর বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলশী ক্লাব লিমিটেডের ফাইন্যান্স সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. সামসু উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. নুরুল আবছার, সদস্য অবসরপ্রাপ্ত এডিসি মো. জসিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও ক্লাবের সদস্য মো. নাছির উদ্দিন, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদ নুরী, খুলশী ক্লাব লিমিটেডের ম্যানেজার ইমতিয়াজ ইউছুফ, মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফ হোছাইন,
বাঁশখালী থানার এসআই রুবেল চন্দ্র সিংহ, সমাজ সেবক জহিরুল ইসলাম ও বাহাদুর আলম হিরণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খুলশী ক্লাব লিমিটেডের ফাইন্যান্স সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. সামসু উদ্দিন বলেন, ‘সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে খুলশী ক্লাব লিমিটেড ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সহায়তা হয়তো তাদের সব ক্ষতি পূরণ করতে পারবে না, তবে দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। ভবিষ্যতেও মানবিক যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।’

স্থানীয়রা খুলশী ক্লাব লিমিটেডের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের এই সময়ে নগদ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews