বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে কোস্ট গার্ডের বিশেষ মেডিকেল ক্যাম্পে ৬ শতাধিক বন্যার্ত পেলেন চিকিৎসাসেবা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ক্যাম্পে ৬৭৬ জন বন্যার্তকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় উপজেলার শেখেরখীল-১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী পরিচালিত ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত ৬৭৬ জন বন্যার্তকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

বুধবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের জন্য এ বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews