বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

সিডিএর উদ্যোগে বাঁশখালীতে তিন শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীতে তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় বুধবার এ ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তাঁর পক্ষে ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সিডিএর সদস্য (প্রশাসন) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হারুনবাজার ও আশপাশের বন্যাদুর্গত এলাকায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া হারুনবাজার সংলগ্ন ভাদালিয়া এলাকা এবং সরল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আরও ২০০টি পরিবারের মধ্যে প্রায় ২ টন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আছরার উল্লাহ নূরী, সিআইএমসি’র ইন্টার্ন চিকিৎসক ডা. মুনতাসির সাদমান, বাঁশখালী পৌরসভার পৌর সচিব তওহীদুল ইসলাম চৌধুরী, সমাজসেবক মোহাম্মদ হোছাইন, স্থানীয় বিএনপি নেতা ও সমাজসেবক তাফহিমুল আলম হিমুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণকালে সিডিএর সদস্য (প্রশাসন) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ও সিডিএর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, দুর্যোগের এই সময়ে এমন সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও মানবিক উদ্যোগ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews