বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

‘হাজার হাজার মানুষ পানিবন্দি, সরকার পাশে আছে’–বাঁশখালীতে রুহুল কবির রিজভী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: ‘বর্তমান সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্ববোধ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি বন্যার্ত মানুষের পাশে রয়েছে।’–এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, কিছুদিন আগেও সেখানে কোমরসমান পানি ছিল। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান পরিস্থিতিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দেশের মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা চিন্তা করেন। সরকার যে কোনো দুর্যোগে আপনাদের পাশে আছে। আপনাদের জন্য যা যা প্রয়োজন, সরকার তা দিতে প্রস্তুত।’

ত্রাণ বিতরণ ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সদস্য সচিব হেলাল উদ্দিন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, দক্ষিণ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট শওকত, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস মুন্সী, জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews