বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে বন্যার পানিতে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে বন্যার পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধোয়া পাড়ার পশ্চিমে পদ্মপুকুর পাড় সংলগ্ন খালের মাথা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় এক চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে রামদাস মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের এসআই মুরাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। উদ্ধার হওয়া মরদেহটি ২৫ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক মুসলিম যুবকের বলে ধারণা করা হচ্ছে।

এসআই মুরাদ হোসেন জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি নৌকায় করে মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের লক্ষ্যে সিআইডি চট্টগ্রামকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডির সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews