বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে বন্যায় নিহত শিশুর পরিবারে জামায়াতের ৫০ হাজার টাকা সহায়তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় নিহত শিশু তাহিন নুরের (১২) পরিবারের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমীরের ঘোষণার অংশ হিসেবে বন্যায় চট্টগ্রাম বিভাগে নিহত প্রত্যেকের পরিবারকে এ সহায়তা প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকায় নিহত শিশু তাহিন নুরের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহ জাহান। এ সময় তিনি নিহতের পরিবারের হাতে ৫০ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় মাওলানা মুহাম্মদ শাহ জাহান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী ও মানবিক সংগঠন। দেশের মানুষের সুখে-দুঃখে, দুর্যোগ-দুর্বিপাকে আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি। বন্যায় যারা স্বজন হারিয়েছেন, তাদের এই শোক কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদ উল্লাহ, সরল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, মো. রিদুয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১০ জুলাই সরল ইউনিয়নে বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয় তাহিন নুর। পরে বাঁশখালী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews