বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকারের উদ্যোগ চান তাসনিম

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: উপকূলীয় বাঁশখালীকে বারবারের বন্যা ও জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে স্থায়ীভাবে রক্ষা করতে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে টেকসই ও কার্যকর বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব ফাতেমা তাসনিম। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ যেন কোনো ধরনের অনিয়ম, অপব্যবহার বা স্বজনপ্রীতির শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ আমজনগণ পার্টির মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া, শেখেরখীল, বাহারছড়াসহ কয়েকটি বন্যাকবলিত এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আমজনগণ পার্টির উদ্যোগে এবং সদস্য সচিব ফাতেমা তাসনিমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মোশাররফ হোসাইন, কেন্দ্রীয় সদস্য মো. নুরুল আবছার, চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক নুরুন্নাহার বেগম, বিভাগীয় সদস্য সচিব আবু জাফর মিলন, বাঁশখালী উপজেলা আহ্বায়ক ডা. ভগিরথ তালুকদার, সদস্য সচিব আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews