বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বন্যার্ত মানুষের পাশে দাঁড়াল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঁশখালীর শিক্ষার্থীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব বাঁশখালী (ডুসাব)। সংগঠনটির উদ্যোগে উপজেলার ৮টি বন্যাদুর্গত ইউনিয়নে প্রথম ধাপে ১২০০-এর বেশি পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ জরুরি ত্রাণ বিতরণ করা হয়েছে।

ডুসাব সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে বাঁশখালীর অধিকাংশ ইউনিয়ন প্লাবিত হয়। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং খাদ্য ও সুপেয় পানির সংকটে মানবেতর জীবনযাপন করতে থাকে। এই পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

এর অংশ হিসেবে শনিবার উপজেলার অধিক ক্ষতিগ্রস্ত খানখানাবাদ, বাহারছড়া, কাথরিয়া, বৈলছড়ি, সরল, শেখেরখীল, ছনুয়া ও আরও একটি ইউনিয়নে ১২০০-এর বেশি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ডুসাবের একাধিক প্রতিনিধি দল দিনব্যাপী বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দেয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রথম ধাপের কার্যক্রম শেষে আগামীকাল দ্বিতীয় ধাপে বাঁশখালীর অন্যান্য বন্যাকবলিত ইউনিয়নেও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাসুম আব্দুল্লাহ, আমিরুল ইসলাম, আজিজুল হক, হাসানুল বান্না, মিরাজ উদ্দিন সিফাত, আসিফুল ইসলাম, রাকিব উদ্দিন, আরিফুল হক, জয়নাল আবেদিন, শোয়াইবুল ইসলাম ও ফজলুর রশিদ মনিরসহ ডুসাবের অন্যান্য সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews