রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ৪শ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব বাঁশখালীতে পানিবন্দি মানুষের পাশে ফায়ার সার্ভিসের ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে দুই অবৈধ ট্রলিং বোট জব্দ, ট্রলিং জালসহ ৩৭ জেলে আটক টানা ছয় দিনের বন্যার ক্ষত কাটেনি, ফের ভারী বৃষ্টিতে নতুন শঙ্কায় বাঁশখালী বাঁশখালীতে দুর্গত মানুষের পাশে চট্টগ্রাম-ফেনী নিরাপদ সড়ক আন্দোলন বাঁশখালী স্টুডেন্ট’স ফোরাম চবি’র উদ্যোগে দুই দিনে ৭০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পৌর তহবিল থেকে প্রতি ওয়ার্ডে ১০ লাখ টাকা বরাদ্দের দাবি সাবেক মেয়র তোফাইলের একঝাঁক স্বেচ্ছাসেবকসহ বন্যার শুরু থেকেই ত্রাণ নিয়ে দুর্গত মানুষের পাশে ডা. আসিফুল হক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বাঁশখালীতে নিহত শিশুর পরিবারকে দিলেন আর্থিক সহায়তা বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তিন জনপ্রিয় ইসলামি আলেম

বাঁশখালীতে পানিবন্দি মানুষের পাশে ফায়ার সার্ভিসের ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাঁশখালী পৌরসভা এবং জালিয়াখালী বাজার সংলগ্ন আংশিক এলাকার বন্যাকবলিত পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান, টিম লিডার নুরুল বশর এবং স্টেশনের অন্যান্য ফায়ার ফাইটাররা।

এর আগে, টানা বর্ষণে সৃষ্ট বন্যায় বিভিন্ন এলাকায় আটকে পড়া নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ২০ জনকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করে প্রশংসা কুড়ান ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার অভিযানের পাশাপাশি এবার তারা নিজস্ব উদ্যোগে ত্রাণ সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ‘বাঁশখালী ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। এখনও কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা নিজেদের উদ্যোগে একটি তাৎক্ষণিক তহবিল গঠন করে সামর্থ্য অনুযায়ী কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এটি খুবই সামান্য প্রয়াস। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনকে আমি বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই।’

স্থানীয়রা জানান, উদ্ধার কার্যক্রমের পাশাপাশি ফায়ার সার্ভিসের এ মানবিক উদ্যোগ বন্যাকবলিত মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। দুর্যোগের এ সময়ে সরকারি সংস্থার এমন উদ্যোগ অন্যদেরও মানবিক সহায়তায় উদ্বুদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews