সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন?

বাঁশখালীতে দুর্গত মানুষের পাশে চট্টগ্রাম-ফেনী নিরাপদ সড়ক আন্দোলন

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) চট্টগ্রাম জেলা ও ফেনী জেলা শাখা। সংগঠনটির উদ্যোগে উপজেলার ছনুয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক সালমান শামীম, সদস্য সচিব হৃদয় মুহুরি, ফেনী জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সূরাইম। এছাড়া বাঁশখালী উপজেলার সংগঠক তুষার আহমেদ, আনোয়ার সাজিদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণে অংশ নেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর বহু পরিবার চরম মানবিক সংকটে পড়েছে। দুর্যোগকবলিত মানুষের কষ্ট লাঘবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তারা জানান, মানবিক সহায়তার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews