সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন?

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তিন জনপ্রিয় ইসলামি আলেম

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক:: দেশের বিভিন্ন পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ, মাওলানা মামুনুল হক এবং মাওলানা মিজানুর রহমান আজহারী।

তারা নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজ ও আইডিতে দেওয়া পৃথক বার্তায় তারা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটিসহ বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণ, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রম জোরদারের আহ্বান জানান। পাশাপাশি সরকার, মানবিক সংগঠন এবং দেশের সামর্থ্যবান ব্যক্তিদের দ্রুত দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
মাওলানা মিজানুর রহমান আজহারী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন। মাওলানা মামুনুল হক ত্রাণ কার্যক্রম জোরদার, আশ্রয়কেন্দ্র সচল রাখা, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও মেডিক্যাল টিম মোতায়েনের আহ্বান জানান এবং দীর্ঘমেয়াদি বন্যা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অন্যদিকে শায়খ আহমাদুল্লাহ জানান, তাঁর টিম ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। খুব শিগগিরই বন্যাদুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে। তিন আলেমই দেশবাসীর প্রতি বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দুর্গত মানুষের জন্য দোয়া কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews