সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন?

বন্যাকবলিত বাঁশখালী পরিদর্শনে প্রতিমন্ত্রী, দুর্গতদের পাশে থাকার আশ্বাস

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। এ সময় তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্যোগ শুরুর পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন। কোথায় কী প্রয়োজন, কী ধরনের সহায়তা লাগবে–সবকিছু তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন নিরূপণ এবং সহায়তা কার্যক্রম তদারকিতে আমি আজ বাঁশখালীতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। খাদ্য, ত্রাণ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

এ সময় স্থানীয় সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইদ আহমেদ, অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস মুন্সিসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ত্রাণ বিতরণ, ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews