সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন?

রাতের আঁধারে হাঁটুজলে নেমে বন্যার্তদের পাশে শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

তৌহিদ-উল বারী (বার্তা সম্পাদক) বাঁশখালী সংলাপ:: টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রাতের আঁধারেও ত্রাণ কার্যক্রম চালিয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী, পরিষদের সচিব অরুণ জয় ধর, গ্রাম পুলিশ ও ইউপি সদস্যরা হাঁটুজল পানিতে নেমে বিভিন্ন এলাকায় গিয়ে বন্যাদুর্গত মানুষের হাতে শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

এদিন ইউনিয়নের ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, কয়েকটি এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অন্যান্য ওয়ার্ডে এদিন পৌঁছানো সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডগুলোতেও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের মধ্যেও রাতের বেলায় জনপ্রতিনিধি ও পরিষদের কর্মকর্তাদের এমন উদ্যোগ বন্যাদুর্গত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews