রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন?

বাঁশখালীর বন্যা সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি জামায়াত আমীর ডা. শফিকুরের

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু ত্রাণ বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না; বাঁশখালীর বন্যা ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি বলেন, বাঁশখালীর জলাবদ্ধতা ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় সব বিষয় সরকারের কাছে গুরুত্বসহকারে তুলে ধরা হবে এবং দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হবে।

শুক্রবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের কুইনস প্যালেস কনভেনশন হলে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিতে আয়োজিত মতবিনিময় সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। জনগণের দুর্ভোগ লাঘবে স্বল্পমেয়াদি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি টেকসই অবকাঠামো উন্নয়ন ও কার্যকর পানি ব্যবস্থাপনার বিকল্প নেই।

তিনি আরও বলেন, অতীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা জনগণের সম্পদ রক্ষা না করে লুটপাট ও আত্মসাতের মাধ্যমে দেশের ক্ষতি করেছেন। জনগণের সম্পদ জনকল্যাণে ব্যয় হলে আজ অনেক দুর্যোগ মোকাবিলা করা সহজ হতো। তিনি দুর্নীতি, অনিয়ম ও অপচয়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

জামায়াত আমীর বলেন, দুর্যোগের সময় রাজনৈতিক বিভেদ নয়, মানবিক দায়িত্বই সবচেয়ে বড় বিষয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংশ্লিষ্ট সবাইকে বন্যাকবলিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন। এর পূর্বে তিনি কোমরপানিতে নেমে বানভাসীদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক টিমের পরিচালক অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, ডাকসুর জিএস এস. এম. ফরহাদ, দক্ষিণ জেলা শুরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, দক্ষিণ জেলা শিবির সভাপতি পরমানুর রহমান জাহিনসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।

সভা শেষে অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় স্থানীয়দের কাছ থেকে বন্যার ক্ষয়ক্ষতি, জলাবদ্ধতা, নদী-খাল দখল, স্লুইসগেট ব্যবস্থাপনা এবং পুনর্বাসনসংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শোনেন তারা। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেন অতিথিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews