সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন?

কাথরিয়ায় বন্যাকবলিত ২০০ পরিবার পেল মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণসহায়তা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত কাথরিয়া ইউনিয়নের ২০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন।

সম্প্রতি অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক ওবাইদুর রহমানের নেতৃত্বে দুর্গত পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, বিস্কুট, খেজুর, চানাচুর, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং প্রয়োজনীয় ওষুধ। এ সময় ফাউন্ডেশনের প্রতিনিধিরা বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক মোহাম্মদ সরোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহফুজ, জসিম উদ্দিন, রিদুয়ান ও আবু বক্কর।

এ সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, দুর্যোগকালীন সময়ে মানবতার সেবায় কাজ করাই তাদের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews