রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

বাঁশখালীতে চলন্ত যাত্রীবাহী হাইচে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই পুরো গাড়ি

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আঞ্চলিক সড়কের মনছুরিয়া বাজার এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী হাইচ (কা-র) গাড়িতে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে যাত্রীদের নিরাপদে নামিয়ে নেওয়ায় এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

রোববার (৫ জুলাই) দুপুর প্রায় আড়াইটার সময় বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজারের উত্তর পাশে দক্ষিণমুখী একটি যাত্রীবাহী হাইচ গাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বাপ্পা মল্লিক জানান, চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে চালক গাড়িটি থামান। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ির এসির গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনায় কোনো হতাহত হয়নি। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

গাড়ির চালক আব্দুল্লাহ বলেন, ‘চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখি। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দিই। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। আল্লাহর রহমতে সবাই নিরাপদে আছেন, তবে গাড়িটি পুড়ে গেছে।’

এদিকে এ ঘটনার পর প্রধানসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews