রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

তৈলারদ্বীপ সেতুর টোল ইজারা বাতিল চেয়ে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারা প্রবেশপথে অবস্থিত তৈলারদ্বীপ সেতুর টোলের ইজারা বাতিল এবং সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকরা।

রবিবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বাঁশখালী উপকমিটির (রেজি: চট্ট-১৯৪৯) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের কারণে প্রতিদিন পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অতিরিক্ত আর্থিক চাপ বহন করতে হচ্ছে। টোল আদায় অব্যাহত থাকলে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার প্রভাব নিত্যপণ্যের বাজারেও পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, জনদুর্ভোগ লাঘব ও পরিবহন ব্যয় কমাতে দ্রুত সেতুর টোল ইজারা বাতিল করে টোলমুক্ত চলাচলের ব্যবস্থা করতে হবে। অন্যথায় দাবি আদায়ে শ্রমিকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে। পরে নেতৃবৃন্দ বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শ্রমিক নেতারা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো– তৈলারদ্বীপ সেতুর টোলের ইজারা অবিলম্বে বাতিল, সেতুটিকে স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণা, টোল আদায়ের কার্যক্রম স্থগিত রেখে জনস্বার্থে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সমস্যার সমাধান নিশ্চিত করা।

কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক জামসেদুল আলম, বাঁশখালী উপকমিটির সভাপতি মোহাম্মদ উল্লাহ, সাধারণ সম্পাদক মো. হোসেন, কার্যকরী সভাপতি মোস্তফা আলী, সাংগঠনিক সম্পাদক মো. রাহুল ও প্রচার সম্পাদক মো. ইউনুস প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি তৈলারদ্বীপ সেতুতে পুনরায় টোল আদায়ের উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও টোল ইজারা বাতিলের দাবি জোরালো হয়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews