রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

দুই বছর ধরে পাহাড়ে চোলাই মদের কারবার,বৈলছড়িতে অভিযানে তিনজনের কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি এলাকায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবনকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে দুজনকে এক বছর করে এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে পূর্ব বৈলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় বাঁশখালী থানা পুলিশ সহযোগিতা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন– বৈলছড়ি ইউনিয়নের তপন দে (৪০), আব্দুর রহিম (৩৫) ও আব্দুল করিম (৫০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আব্দুল করিম দীর্ঘদিন ধরে পূর্ব বৈলছড়ির পাহাড়ি এলাকায় অবৈধভাবে বাংলা চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তপন দে তাঁর কাছ থেকে চোলাই মদ সংগ্রহ করে বিক্রি করতেন এবং আব্দুর রহিমের অটোরিকশা এ কাজে ব্যবহৃত হতো।

স্থানীয় বাসিন্দারা শুক্রবার তিনজনকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে উপজেলা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে অপরাধের গুরুত্ব বিবেচনায় আব্দুল করিম ও তপন দেকে এক বছর করে এবং আব্দুর রহিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক উৎপাদন, বিক্রি ও সেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews