বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শীলকূপে পুকুরে বিষপ্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার মাছ নিধন আল্লামা জুনায়েদ বাবুনগরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, রাষ্ট্রপতি নির্বাচনে চাইলেন দলীয় এমপিদের ভোট সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞের সমর্থনে বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল বাঁশখালীতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, টেকসই উৎপাদনে গুরুত্বারোপ বাঁশখালীর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমা আকতার পেলেন উপসচিবের পদ বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজারসহ ৩ জন আটক ফ্যামিলি কার্ড শুমারি: বাঁশখালীতে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ফ্যামিলি কার্ড প্রকল্পে দায়িত্বশীলতা ও সতর্কতার আহ্বান বাঁশখালীর সন্তান সাংবাদিক জিহাদ নুর চৌধুরী ‘আমরা জুলাইযোদ্ধা’র ঢাকা জেলার আহ্বায়ক

বাঁশখালীতে মাদকবিরোধী র‍্যালিতে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা::: ‘যুবক যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার জলদী মিয়ার বাজার থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলদী জিএস প্লাজা মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, দেশে মাদক, ইয়াবা ও অনলাইন-অফলাইন জুয়ার বিরুদ্ধে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে এবং অচিরেই এ বিষয়ে জাতীয় সংসদে আইন প্রণয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের প্রায় ৩০ শতাংশ যুবশক্তিই আগামীর বাংলাদেশ গঠনের মূল চালিকাশক্তি। তরুণদের মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশকে রক্ষা করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, অতীতে মাদক পাচারের মাধ্যমে একটি চক্র দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমানে প্রশাসন মাদকের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি তাদের ভূয়সী প্রশংসা করেন এবং যুবসমাজকে এ আন্দোলনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল বলেন, মাদক নির্মূলে কার্যকর আইন প্রণয়ন ও তার কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি। তিনি মাদকমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে প্রশাসন, রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, বাঁশখালীতেও মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদ উল্লাহ এবং সমাজকল্যাণ সম্পাদক সৈয়্যদ মরতুজা আলী।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন।

সমাবেশে যুবনেতা তারেক চৌধুরী, গাজী কামরান, কফিল উদ্দীন, অ্যাডভোকেট ইয়াছিন, মুহাম্মদ হাসান, এনামুল হক রাহাত, মাহফুজুর রহমান, এইচ এম ছগির সিকদার, ইসমাইল আযাদ, রাশেদ আকবর, মিনহাজ উদ্দীন, নুরুল কাদের রানা, সায়েম সিদ্দিক, ইমাম হোসাইনসহ উপজেলা যুব বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews