রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

আদালতে জিডির তিনদিন পর বাঁশখালীতে বসতঘরে হামলার অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪০৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতে সাধারণ ডায়েরি (জিডি) করার তিন দিনের মাথায় প্রতিপক্ষের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী আজম নূরের অভিযোগ, গত ২৯ জুন তিনি বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ৪৪ ধারায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে তিনি উল্লেখ করেন, জমি নিয়ে তাঁর ভাই প্রবাসী আব্দুল কাদের ও রুহুল কাদেরের সঙ্গে স্থানীয় মফজল আহমদ ও আবুল কাসেমের দীর্ঘদিনের বিরোধ চলছে। প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং শান্তিভঙ্গের আশঙ্কা সৃষ্টি করছে বলে আদালতের কাছে বিষয়টি রেকর্ডভুক্ত করার আবেদন করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ওই জিডির তিন দিনের মাথায় গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্র, দা, কিরিচ ও লোহার রড নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতভিটার ঘের-বেড়া ভাঙচুর করে এবং ঘরে ঢুকে স্বর্ণালংকার লুট করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, হামলার সময় আজম নূরের ছোট ভাই আব্দুন নূরের স্ত্রী লোকেয়া বেগমকে কিরিচ দিয়ে হাতে ও পায়ে আঘাত করা হয়। এ ছাড়া প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী লাকি আক্তারকে মারধর করে তাঁর গলায় থাকা স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নেওয়া হয়।

বাদীপক্ষের অভিযোগ, মফজল আহমদ ও আবুল কাছিমের নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার সময় তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং জমি ছেড়ে না দিলে আরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

রুহুল কাদের বলেন, ‘নিরাপত্তাহীনতার আশঙ্কার বিষয়টি আমরা আগেই আদালতকে জানিয়েছিলাম। এরপরও আমাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

অভিযুক্ত মফজল আহমদের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাই তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews