রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

বৃদ্ধা মাকে নির্যাতন: বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের ঠাঁই হলো শ্রীঘরে, গুঁড়িয়ে দিল জুয়ার আসর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। পৃথক এ অভিযানে এক মাদকাসক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জুয়ার আসর উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকার মো. কামাল উদ্দিন (৪৪)কে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। অভিযানের সময় তার বৃদ্ধা মাকে মারধর এবং নিজের মেয়ের সঙ্গে অপ্রীতিকর আচরণের অভিযোগের সত্যতা পাওয়া যায়। বসতঘর থেকে মাদক সেবনের বিভিন্ন আলামতও উদ্ধার হয়। পরে সংশ্লিষ্ট আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই রাতে পুকুরিয়া ইউনিয়নের মোনায়েম শাহ বাজার এলাকায় ক্যারম খেলার আড়ালে পরিচালিত জুয়ার আসরের বিরুদ্ধে অভিযান চালানো হলে টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায়। ঘটনাস্থলে পড়ে থাকা দুটি ক্যারম বোর্ড ভেঙে বিনষ্ট করা হয়।

এ ছাড়া সরকারি জায়গা দখল করে স্থাপিত একটি পানের দোকানে জুয়া ও মাদকের আসর বসানোর অভিযোগে অভিযান চালিয়ে দোকানটি উচ্ছেদ করা হয়। তবে মাদক সেবন বা সংরক্ষণের পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় কাউকে দণ্ড দেওয়া হয়নি।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানিয়েছে, মাদক, জুয়া ও জনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews