রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

চট্টগ্রাম জেলা জজের সঙ্গে বাঁশখালী আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: নবাগত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নানের সঙ্গে বাঁশখালী আইনজীবী সমিতির নবগঠিত কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিচার প্রশাসনের বিভিন্ন বিষয়, পেশাগত সহযোগিতা এবং আইনজীবীদের কার্যক্রম নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার দাশ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলীপ কান্তি সুশীল ও অ্যাডভোকেট দিদারুল আলম, সাবেক অ্যাডহক কমিটির সদস্য লায়ন অ্যাডভোকেট নাছির উদ্দিন, অ্যাডভোকেট শওকত ওসমান, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুল ইসলাম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ সিকদার, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট তায়েমুল হক রানা এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিনসহ সমিতির অন্যান্য সদস্যরা।

সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান আইনজীবীদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews