রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

রামদাস মুন্সি হাটের উন্নয়নকাজ সরেজমিনে দেখলেন ইউএনও বাঁশখালী

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সি হাটে চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

বুধবার (১ জুলাই) তিনি হাটবাজারের বিভিন্ন উন্নয়নকাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি, নির্মাণকাজের মান ও বাস্তবায়নের সার্বিক বিষয় পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সিও মোহাম্মদ ছাদের উল্লাহ, কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুলাল, রামদাস মুন্সি হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুধীর মল্লিক রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ইউএনও মো. রুহুল আমিন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নকাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে এবং কোনো অবস্থাতেই নির্মাণকাজের গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না। জনস্বার্থ সংশ্লিষ্ট এ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ মান বজায় রাখারও নির্দেশনা দেন তিনি।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রত্যাশা, উন্নয়নকাজ শেষ হলে হাটের অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি পাবে, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে এবং ক্রেতা-বিক্রেতাদের চলাচল আগের তুলনায় সহজ ও নিরাপদ হবে। এতে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews