রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

প্রকাশ্যে মাদক সেবনে হাতেনাতে ধরা যুবক, শেষ ঠিকানা কারাগার

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় মাদকদ্রব্য সেবনের দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ জুলাই) বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার জলদির বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পৌরসভার দক্ষিণ জলদীর ৮ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার শফিউল আলমের ছেলে মো. সাগর (২২) জলদী পৌরসভার আস্করিয়া পাড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয় করে সেবন করার সময় হাতেনাতে আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের প্রাথমিক সত্যতা ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে দুই ব্যক্তিকে গুরুতর আহত করার অভিযোগ ছিল। পাশাপাশি অসামাজিক ও বেপরোয়া আচরণের কারণে তাকে পূর্বে সেফ হোমের কাস্টডিতেও পাঠানো হয়েছিল।

ভ্রাম্যমাণ আদালতে দেওয়া ভিডিও স্বীকারোক্তিতে মো. সাগর জানান, তিনি বর্তমানে বেকার এবং পরিবারের কাছ থেকে হাতখরচের নামে টাকা নিয়ে নিয়মিত মাদকদ্রব্য সেবন করতেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক সেবন ও মাদক-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews