বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বাঁশখালীর চার কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

বাঁশখালী ডেস্ক:: আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি, এইচএসসি (বিএম) ও আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চারটি পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, পরীক্ষা চলাকালীন সময়ে অনাহূত সমাবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, সরকারি আলাওল কলেজে অবস্থিত এইচএসসি পরীক্ষা কেন্দ্র (বাঁশখালী-০১) ও এইচএসসি (বিএম) পরীক্ষা কেন্দ্র, বাঁশখালী ডিগ্রি কলেজে অবস্থিত এইচএসসি পরীক্ষা কেন্দ্র (বাঁশখালী-০২) এবং মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজে অবস্থিত আলিম পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজ ব্যাসার্ধের মধ্যে পরীক্ষা চলাকালীন প্রতিদিন পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, আগ্নেয়াস্ত্র বহন ও যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।

তবে পরীক্ষা গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

গত ২৫ জুন জারি করা এ আদেশ পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট দিনগুলোতে কার্যকর থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews