বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দেড়মাসের মাথায় বাঁশখালীতে নতুন এসি ল্যান্ড এস এম আমিরুল মোস্তফা বাঁশখালীতে বাড়ছে ডেঙ্গু, দেড় মাসে ৩ শতাধিক চিকিৎসা রেকর্ড কে এই মুহাম্মদ আলী জিন্নাহ এ্যাপোলো হসপিটালে বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকা এয়ারপোর্টে আটক বাঁশখালীর সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা হারুনুর রশিদ চাম্বলে একই পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাঁশখালীতেই প্রথম ডায়মন্ড এক্সট্রাপাওয়ারের শুভ উদ্বোধন বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী

বৈলছড়ীতে পাহাড়খেকোদের বিরুদ্ধে রাতভর অভিযান, জব্দ এক্সক্যাভেটর

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এক্সক্যাভেটর জব্দ করেছে প্রশাসন। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পরিচালিত এ অভিযানে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া মিনি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। অভিযানে সহযোগিতা করে বাঁশখালী থানা পুলিশ।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত এলাকা ত্যাগ করে। তারা পাহাড়ি মাটি পরিবহনে ব্যবহৃত কয়েকটি যানবাহন সরিয়ে নিতে সক্ষম হলেও ঘটনাস্থলে থাকা একটি এক্সক্যাভেটর রেখে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় পাহাড় কেটে মাটি সংগ্রহ ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযানের সময় এক্সক্যাভেটরটির চালক সেটি লক করে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে যন্ত্রটি সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

পরে প্রশাসনের উদ্যোগে একজন কারিগরি কর্মীকে ঘটনাস্থলে আনা হয়। প্রয়োজনীয় কারিগরি সহায়তার মাধ্যমে এক্সক্যাভেটরটি সচল করে জব্দ করা হয় এবং নিরাপত্তাজনিত কারণে বাঁশখালী থানায় নিয়ে রাখা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও পাহাড় রক্ষায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। পাহাড় ধ্বংস ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্টের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews