সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে একটি মাছ ধরার নৌযান আটক করেছে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ টিম।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ৩টার দিকে বাঁশখালী সংলগ্ন মোহনা এলাকায় পরিচালিত যৌথ নৈশ অভিযানে ‘এফবি আল্লাহ মালিক’ নামের ৬ সিলিন্ডার বিশিষ্ট একটি আর্টিসানাল নৌযান আটক করা হয়। অভিযানে নৌযানটি থেকে প্রায় ৩ টন মাছ জব্দ করা হয়, যা নিষেধাজ্ঞার সময় আহরণ করে পরিবহন করা হচ্ছিল।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জব্দকৃত মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছে ভ্যাট ও ট্যাক্সসহ ৩ লাখ টাকায় বিক্রি করা হয়। একই সঙ্গে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে নৌযানটির মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘন না করার অঙ্গীকারে মালিকের কাছ থেকে লিখিত মুচলেকা গ্রহণ করা হলে নৌযানটি তার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি কন্টিনজেন্ট বাঁশখালীর কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) পি কে বিশ্বাসের নেতৃত্বে কোস্ট গার্ড সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের জারি করা নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews