মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে বাঁচবে মানুষ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা

নিষেধাজ্ঞা অমান্যে বাঁশখালী উপকূলে যৌথ অভিযান, দেড় টন মাছসহ নৌযান আটক

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি:: চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় বঙ্গোপসাগর এলাকায় ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে একটি নৌযান আটক করেছে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ টিম। এসময় নৌযান থেকে প্রায় দেড় টন মাছ জব্দ করা হয়।

রোববার রাত ৩টার দিকে বাঁশখালী সংলগ্ন মোহনা এলাকায় পরিচালিত যৌথ নৈশ অভিযানে ‘এফবি মা-বাবার দোয়া’ নামের ৪ সিলিন্ডার বিশিষ্ট একটি আর্টিসানাল নৌযান আটক করা হয়। অভিযানে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নৌযানটি সাগরে মাছ আহরণ করে পরিবহন করছিল।
পরে জব্দকৃত প্রায় দেড় টন মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছে ভ্যাট ও ট্যাক্সসহ ১ লাখ ২ হাজার টাকায় বিক্রি করা হয়। একই সঙ্গে সরকারি বিধিমালা লঙ্ঘনের দায়ে নৌযানটির মালিককে সমপরিমাণ অর্থাৎ ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে জড়াবেন না–এ মর্মে লিখিত মুচলেকা গ্রহণের পর নৌযানটি মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
দেশের সামুদ্রিক জলজ ও মৎস্যসম্পদ সংরক্ষণে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি কন্টিনজেন্ট বাঁশখালীর কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) পি কে বিশ্বাস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews