বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে বজ্রপাতে মাদরাসা শিক্ষকের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: বাঁশখালীর সরল ইউনিয়নে বজ্রপাতে মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার মৃত বজল আহমদের ছেলে। তিনি সরল ইসলামিয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদরাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মাদরাসার শিক্ষাপরিচালক মাওলানা জসিম উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ দমকা হাওয়া ও বৃষ্টিপাত শুরু হলে প্রথম বজ্রপাতেই আব্দুল্লাহ গুরুতর আহত হন। বাজার থেকে বাড়ি ফেরার পর নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতের শিকার হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হামিদা আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে সরল ইসলামিয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদরাসায় শিক্ষকতা করছিলেন। ব্যক্তিজীবনে তিনি চার কন্যা ও দুই ছেলে সন্তানের জনক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews