বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

শুঁটকি ব্যবসার আড়ালে মাদক কারবার, বাঁশখালীতে পৃথক অভিযানে বৃদ্ধসহ চারজনের কারাদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দিনভর ও রাতব্যাপী মাদকবিরোধী পৃথক তিনটি অভিযানে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযানগুলো পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাম্বল ইউনিয়নের আজানিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ নেশাগ্রস্ত অবস্থায় বোয়ালখালী উপজেলার বাসিন্দা সাজ্জাদ হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রাত সাড়ে নয়টার দিকে জলদী পৌরসভার মিয়ার বাজার মাছগলি এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে বাহারুল্লাপাড়া এলাকার হৃদয় (২৫) ও আজিজ আহমদ (৩০) নামের দুজনকে আটক করা হয়। পরে আদালত তাঁদের প্রত্যেককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ছাড়া রাত ১১টার পর জলদী পৌরসভার বড়ুয়াপাড়া এলাকায় পৃথক অভিযানে মৃদুল বড়ুয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শুঁটকি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। অভিযানের সময় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে মদভর্তি বোতল ও বিপুল পরিমাণ খালি বোতল উদ্ধার করা হয় বলে জানিয়েছে প্রশাসন।

অভিযান চলাকালে তিন যুবক মদ কিনতে ওই বাড়িতে এলে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃদুল বড়ুয়ার বিরুদ্ধে আগেও মাদক বিক্রির অভিযোগ ছিল এবং তিনি পূর্বে কারাভোগও করেছেন। সর্বশেষ অভিযানে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews