সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

খানখানাবাদে গ্যাসের চুলার আগুনে পুড়ল তিন বসতঘর

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা এলাকায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের মুন্সির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন- একই এলাকার ফজল আহমদের ছেলে মো. কায়ছার, মো. জমির উদ্দিন এবং সোলতান আহমদের ছেলে নুরুন্নবী। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে বসতঘরসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। পরে খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. মিযানুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিই। গুনাগরি এলাকায় পৌঁছানোর পর জানতে পারি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।’

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিকভাবে চালের বস্তা ও নগদ অর্থ সহায়তা প্রদান করে খানখানাবাদ ইউনিয়ন জামায়াত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি জোবায়ের আহমদ এবং ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য মোশাররফ হোসাইন চৌধুরী মোহাব্বত প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews