বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
শীলকূপে পুকুরে বিষপ্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার মাছ নিধন আল্লামা জুনায়েদ বাবুনগরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, রাষ্ট্রপতি নির্বাচনে চাইলেন দলীয় এমপিদের ভোট সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞের সমর্থনে বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল বাঁশখালীতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, টেকসই উৎপাদনে গুরুত্বারোপ বাঁশখালীর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমা আকতার পেলেন উপসচিবের পদ বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজারসহ ৩ জন আটক ফ্যামিলি কার্ড শুমারি: বাঁশখালীতে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ফ্যামিলি কার্ড প্রকল্পে দায়িত্বশীলতা ও সতর্কতার আহ্বান বাঁশখালীর সন্তান সাংবাদিক জিহাদ নুর চৌধুরী ‘আমরা জুলাইযোদ্ধা’র ঢাকা জেলার আহ্বায়ক

অবৈধভাবে বরফ পরিবহন, বাঁশখালীতে নৌযান মালিককে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় নৈশ অভিযান চালিয়ে বিধিবহির্ভূতভাবে বরফ পরিবহনের দায়ে একটি মাছ ধরার নৌযান আটক করেছে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় নৌযানটির মালিককে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে খাটখালী এস. আলম জেটি সংলগ্ন মোহনা এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ‘এফ. বি. মা বাবার দোয়া’ নামের একটি নৌযানে তল্লাশি চালিয়ে নিয়মবহির্ভূতভাবে মজুত করা ৬০ পিস বরফ জব্দ করা হয়। জব্দ করা বরফের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

মৎস্য বিভাগ সূত্র জানায়, নৌযানটি রাতে সমুদ্রে মাছ আহরণের উদ্দেশ্যে রওনা হয়েছিল।অভিযানের সময় সরকারি বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় নৌযানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে জব্দ করা বরফ নদীতে ফেলে বিনষ্ট করা হয়।

এ ছাড়া ভবিষ্যতে আর আইন লঙ্ঘন করবে না- এ মর্মে লিখিত মুচলেকা নিয়ে নৌযানটি মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলেও জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন।সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন–এর বিসিজি কন্টিনজেন্ট বাঁশখালীর কন্টিনজেন্ট কমান্ডার মো. আবদুর রশীদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews