রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

বাঁশখালীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে চট্টগ্রামের বাঁশখালীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মো. লোকমান, বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার, সাব-রেজিস্ট্রার রতন অধিকারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় সভায়।

আলোচনা সভা শেষে ভূমি অফিস চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। ১৯ মে শুরু হওয়া এ তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা আগামী বৃহস্পতিবার (২১ মে) শেষ হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews