সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

বাঁশখালীতে অবৈধ মাছ শিকার রোধে কোস্টগার্ডের অভিযান: পাঁচ নৌযান আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীর বঙ্গোপসাগর উপকূলে মৎস্য সম্পদ রক্ষায় যৌথ অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (১৯ মে) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে অবৈধ মাছ শিকার, নিষিদ্ধ বেহুন্দি জাল ব্যবহার এবং বিধিবহির্ভূতভাবে বরফ পরিবহনের দায়ে দুটি বড় নৌযানকে জরিমানা করা হয়। একই সঙ্গে তিনটি সাম্পান বোট থেকে জব্দ করা হয় ১৩টি নিষিদ্ধ বেহুন্দি জাল, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে খাটখালী এস. আলম জেটি সংলগ্ন মোহনা থেকে ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি নৌযান আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘এফবি মা বাবা’ নামের আরেকটি নৌযান থেকে প্রায় ১.৩ টন সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো ভ্যাট-ট্যাক্সসহ ৮২ হাজার ৯২০ টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয় এবং নৌযানটির মালিককে ৮৩ হাজার ৮০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে আটক নৌযানের মালিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বোটগুলো ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। কোস্টগার্ডের পক্ষে সহযোগিতা করেন পূর্ব জোন বিসিজি কন্টিনজেন্ট বাঁশখালীর কন্টিনজেন্ট কমান্ডার মো. আবদুর রশীদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews