সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

শেখেরখীলে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মায়ের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে জাকিয়া তাবাচ্ছুম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেল আড়াইটা থেকে ৩টার মধ্যে উপজেলার শেখেরখীল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকিয়া তাবাচ্ছুম শেখেরখীল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাব্বত আলীপাড়ার মাওলানা জসিম উদ্দিনের একমাত্র কন্যাসন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে শিশুটির মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সঙ্গে লাগোয়া পুকুরঘাটে গিয়ে পানিতে পড়ে যায় তাবাচ্ছুম। পুকুরপাড়ে ঘেরবেড়ার বেষ্টনি থাকলেও ঘাটের অংশ খোলা থাকায় সেখানে দিয়েই শিশুটি পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

শিশুটির চাচা সম্পর্কীয় আয়াত উল্লাহ হুমায়ুন জানান, অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে উপজেলার চাম্বল এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews