সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি

বাঁশখালীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার হোসাইনের মৃত্যুতে এমপি জহিরুল ইসলামের শোক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার হোসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।

বুধবার (১৩ মে) বিকেল সাড়ে পাঁচটায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংসদ সদস্য জহিরুল ইসলাম তাঁর অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক শোকবার্তায় বলেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার হোসাইন ছিলেন মহান মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস। তাঁর মুখ থেকে বহুবার মুক্তিযুদ্ধের স্মৃতি ও অভিজ্ঞতা শোনার সুযোগ হয়েছে। তিনি যুদ্ধে অংশ নিয়ে আহত হয়েছিলেন এবং দেশপ্রেমে ছিলেন অবিচল।
তিনি আরও বলেন, ‘ছরওয়ার হোসাইনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচিতে তাঁর সঙ্গে নিয়মিত দেখা হতো। বাঁশখালীর উন্নয়ন নিয়ে তিনি আমাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন।’

এমপি জানান, সর্বশেষ গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ছরওয়ার হোসাইন তাঁকে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে নিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত ভবনটি দেখান। তাঁর অনুরোধের প্রেক্ষিতে ভবনটি সংস্কারের জন্য সরকারের কাছে ৫০ লাখ টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে, যা দ্রুত অনুমোদনের আশা করা হচ্ছে।

শোকবার্তায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘তিনি আর আমাদের মাঝে ফিরে আসবেন না। যুদ্ধ করে স্বাধীন করে দেওয়া এই দেশের মাটিতে তাঁর শ্বাস আর থাকবে না- এটা আমাদের জন্য গভীর বেদনার।’

রাষ্ট্রীয় জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় জানাজায় শরিক হতে না পারায়ও দুঃখ প্রকাশ করেন তিনি।

শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এমপি জহিরুল ইসলাম বলেন, মহান আল্লাহ যেন তাঁর সকল উত্তম কাজ কবুল করেন এবং জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। আমিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews