সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি

হুজুরের ছদ্মবেশে ইয়াবা পাচার: বাঁশখালীতে ৫০০ পিসসহ আটক এক ব্যক্তি

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩০৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংবাদ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হুজুরের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)-এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক-এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (১০ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে উপজেলার চাম্বল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাম্বলের ছড়া ব্রিজ সংলগ্ন সড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. ইলিয়াছ হেলালী (৫০)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী থানার এসআই (নিঃ) মো. জামাল হোসেন, যিনি সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক বলেন, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews