সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি

নিষেধাজ্ঞা কার্যকরে কড়াকড়ি: বাঁশখালীতে অভিযানে বোট মালিক দণ্ডিত

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বঙ্গোপসাগরের উপকূলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এস আলম জেটি মোহনায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে যাওয়ার সময় একটি মাছ ধরার নৌযান জব্দ করা হয়েছে।

রবিবার (১০ মে) রাত আড়াইটার সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বাঁশখালী এবং বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি) পূর্ব জোন, বাঁশখালী কন্টিনজেন্টের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সাগরে গমনরত অবস্থায় এফবি ‘আল্লাহর দান-১৯৭’ নামের ৬ সিলিন্ডার বিশিষ্ট একটি আর্টিসানাল নৌযান জব্দ করা হয়।নৌযানটিতে কোনো সামুদ্রিক মাছ পাওয়া যায়নি। এ সময় নৌযানে থাকা ২২০ পিস বরফ সমুদ্রে ফেলে বিনষ্ট করা হয়।

নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ করায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন বোট মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে নিষেধাজ্ঞা চলাকালে মাছ আহরণ না করার মুচলেকা নিয়ে নৌযানটি মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। এতে সহযোগিতা করে বাংলাদেশ কোস্টগার্ড, সিসি বাঁশখালী ইউনিট।

উল্লেখ্য, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকার ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews