বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

শীলকূপে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত, নগদ সহায়তা প্রদান

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৮১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের তবলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে শীলকূপ ইউনিয়ন জামায়াতে ইসলামী। শনিবার (৯ মে) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তাদের মাঝে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়।

এর আগে শুক্রবার রাত প্রায় ৯টার দিকে শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সংঘটিত অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

শীলকূপ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মোট ৪০ হাজার টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ কার্যক্রমও শুরু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ শহিদুল ইসলাম, ইউনিয়ন আমীর মাওলানা হোছাইন আহমদ কাসেমী, নায়েবে আমীর মুহাম্মদ আব্দুর রহিম, সেক্রেটারি মুহাম্মদ রবিউল আলম, অফিস সম্পাদক রিয়াজুল হক, শ্রম সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, ওয়ার্ড সভাপতি আব্দুস সাত্তার ও মুহাম্মদ নুরুচ্ছা প্রমুখ।

এছাড়াও ইউনিয়ন জামায়াতের শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ওমর আলম, এনামুল হক, মাস্টার আবুল কাসেম তালুকদার, মাস্টার ফারুক আজম, সার্ভেয়ার আহসান হাবীব, জহিরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। পাশাপাশি দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে ক্ষতিগ্রস্তরা কিছুটা স্বস্তি ফিরে পাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews