বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য: গভীর রাতে জেলে নৌযান জব্দ, জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বঙ্গোপসাগরের উপকূলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এস আলম জেটি মোহনায় ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযানে একটি জেলে নৌযান জব্দ করা হয়েছে।

শুক্রবার (৮ মে) রাত আড়াইটার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বাঁশখালী এবং বাংলাদেশ কোস্টগার্ড, বিসিজি কন্টিনজেন্ট (পূর্ব জোন), বাঁশখালীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সাগরে গমনরত অবস্থায় ‘এফবি তাসফিয়া তিহা’ নামের ৬ সিলিন্ডার বিশিষ্ট একটি আর্টিসানাল নৌযান জব্দ করা হয়।নৌযানটিতে কোনো সামুদ্রিক মাছ পাওয়া যায়নি। এ সময় নৌযানে থাকা প্রায় ২৫০ পিস বরফ সমুদ্রে ফেলে বিনষ্ট করা হয়।

সূত্রে জানা যায়, ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে যাওয়ায় নৌযানটির মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে নিষেধাজ্ঞাকালে মাছ আহরণ না করার মুচলেকা নিয়ে নৌযানটি মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। এ সময় অভিযানে সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

এ সময় তিনি বলেন, সামুদ্রিক মাছের প্রজনন ও মজুদ রক্ষায় সরকার ঘোষিত এ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews