বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালী: ভ্রাম্যমাণ অভিযানে তিন মাদকসেবী আটক, স্বস্তিতে এলাকায় আনন্দ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের মাইদারপাড়া এলাকায় দীর্ঘদিনের মাদক সেবনের আখড়ায় অভিযান চালিয়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টার দিকে পরিচালিত এক অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে আটক হন পশ্চিম কাহারঘোনা এলাকার মো. আজাদ (১৯), মোজাহিদুল ইসলাম মানিক (১৯) ও রাকিব মিয়া (২০)।

স্থানীয় সূত্র জানায়, মাইদারপাড়া এলাকায় একটি চক্র নিয়মিত সন্ধ্যার পর মাদক সেবনের আড্ডা বসাত। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছিল এবং স্থানীয়দের মধ্যে ভীতি ও অসন্তোষ তৈরি হয়। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। অভিযানে আটক তিনজনের প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে। কোনো এলাকায় মাদক সেবন বা বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’

অভিযানের পর স্থানীয়রা আনন্দ মিছিল করে প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানান। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মাইদারপাড়ায় মাদক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হবে বলে জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews