সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

বাঁশখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময় সভা

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

উপজেলার ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সভায় অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় প্রধান শিক্ষকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—বিদ্যালয়ের ভূমি জটিলতা, অনেক প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর অভাব, নতুন ভবন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন, শিক্ষক স্বল্পতা, সুপেয় পানির জন্য টিউবওয়েলের অভাব, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বেঞ্চের সংকট এবং অনেক বিদ্যালয়ে ওয়াশব্লকের সংকট। এসময় শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষাউপকরণ বিতরণের দাবীও জানানো হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা, দক্ষতা ও জবাবদিহিতা বাড়ানো জরুরি। ক্লাস সময়ে ইন্টারনেট ও ফেসবুকে সময় না দিয়ে দায়িত্বশীল শিক্ষকের ভূমিকা রাখতে বললেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উপযোগী ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি জরুরি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিষয়গুলো গুরুত্বসহকারে দেখা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হামিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার, উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. খালেদ হোসেন পিয়াস এবং উপজেলা প্রাথমিক ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মো. সেলিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews