বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে আউশ উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার (৩ মে) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছে। এ ধরনের প্রণোদনা মাঠ পর্যায়ে আউশ চাষে কৃষকদের আরও উৎসাহিত করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ লোকমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্র।

কর্মসূচির আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরের খরিপ-১/২০২৬–২০২৭ মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজার ৩৫০ জন কৃষকের মধ্যে উন্নতমানের আউশ বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোহছন আলী, বিধান কান্তি দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews