বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪২১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: বাঁশখালী আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ অর্থবছরের নির্বাচনে সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক পদে ফলাফল ঘোষণা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের কার্যালয় থেকে সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে গত ১৬ এপ্রিল প্রকাশিত অন্যান্য পদের ফলাফল বহাল থাকবে।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ নাছের নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট ফজল আকবর জয়নুল আবেদীন বেলাল চৌধুরী এবং অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী নির্বাচিত হন।

এছাড়া দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট বিশ্বজিৎ সিকদার, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট লিঙ্কন তালুকদার এবং সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট তায়েমুল হক রানা নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এইচ.এম হেলাল উদ্দিন, অ্যাডভোকেট তাপস কান্তি সুশীল ও অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিলীপ কান্তি সুশীল, কমিশনার-১ অ্যাডভোকেট মো. সাইফুদ্দিন এবং কমিশনার-২ অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন যৌথভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ছবি: সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ নাছের ও সহ-সভাপতি পদে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট ফজল আকবর জয়নুল আবেদীন বেলাল চৌধুরী নির্বাচিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews