বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে পৃথক অভিযানে মদসহ দুই ব্যক্তি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক দুটি অভিযানে মদসহ দুই ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শীলকূপ টাইম বাজার এলাকায় আমির হোসেন (২৮) নামে এক যুবককে মদসহ আটক করা হয়। তিনি পেশায় গাড়িচালক। শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ নুরী, বাঁশখালী থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে আটক করার পর মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অপরদিকে, একইদিন রাতে উপজেলার পুরাতন বাজারের বাণীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে সমীর দাস (৫৩) নামে এক ফল ব্যবসায়ীকে বাংলা চোলাই মদসহ আটক করা হয়। তিনি সাধনপুর এলাকার বাসিন্দা। রামদাস মুন্সির হাট তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের সহযোগিতায় তাকে আটক করা হয়।

পরে মোবাইল কোর্ট পরিচালনা করে একই আইনের ৩৬(৫) ধারায় সমীর দাসকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘ বাঁশখালীতে মাদক নির্মূলে প্রশাসনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews