বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

রাতেও কাকের খোঁজে হাসপাতালে ছুটলেন চিকিৎসক, বাড়ছে মানবিকতার নজির

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে অসুস্থ একটি কাক নিজেই উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার ব্যতিক্রমধর্মী ঘটনাটি ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ ঘটনার ধারাবাহিকতায় দেখা গেছে নতুন মানবিক দৃষ্টান্ত। সারাদিন অফিস শেষে রাতেও কাকটির খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান ডা. জুলকারনাইন শাওন। এ সময় তিনি কাকটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং নিজ হাতে ডিম ও কলা খাওয়ান।

চিকিৎসক জানান, কাকটি এখনও দুর্বল থাকলেও ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে। নিয়মিত চিকিৎসা ও পরিচর্যা অব্যাহত থাকলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয়দের মতে, একটি বন্য পাখির প্রতি এমন আন্তরিকতা ও দায়িত্বশীলতা সত্যিই বিরল। ঘটনাটি মানবিকতা ও প্রাণীর প্রতি ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার (১৫ এপ্রিল) সকালে পক্স রোগে আক্রান্ত কাকটি হাসপাতালে এসে চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করে। পরে চিকিৎসকরা সেটিকে পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews