বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

কালীপুরে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই পোঁটলা গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটকরা হলেন—প্রদীপ সরদার (৫০) ও মোহাম্মদ রাসেল (২০)।

বুধবার বিকেলে উপজেলার কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পালেগ্রাম সর্দারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে দুই পোঁটলা গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত প্রদীপ সরদার কালীপুর ইউনিয়নের সর্দারপাড়ার মৃত শিবু সরদারের ছেলে এবং মোহাম্মদ রাসেল একই এলাকার আবু কালামের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ্ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়।

স্থানীয়দের মতে, প্রশাসনের এমন ধারাবাহিক অভিযানে এলাকায় মাদক নির্মূলে ইতিবাচক প্রভাব পড়ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews