বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী উপজেলায় স্থানীয় জনসাধারণের সহায়তায় ইয়াবাসহ এক যুবককে আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া মাইদ্যার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে মো. রাশেদ (২০) নামে এক যুবককে আটক করা হয় এবং তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

অভিযান পরিচালনার পর আটক ব্যক্তিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া এ ধরনের অভিযান আরও কঠিন হয়ে পড়ে। সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও জানান, উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews